দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টিভির বিনোদন বিভাগে ‘রিপোর্টার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থীকে নির্ভরযোগ্য উৎস থেকে বিনোদন সংক্রান্ত সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং সঠিকভাবে প্রতিবেদন তৈরি করতে হবে। পাশাপাশি সিনেমা প্রিমিয়ার, টেলিভিশন অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সেলিব্রিটি সাক্ষাৎকারসহ বিভিন্ন বিনোদনমূলক ইভেন্ট কাভার করার দায়িত্ব পালন করতে হবে।
নতুন সংবাদ ধারণা তৈরি, এক্সক্লুসিভ স্টোরি প্রস্তুত এবং ডিজিটাল ও টেলিভিশন প্ল্যাটফর্মের উপযোগী কনটেন্ট তৈরিতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নিউজ এডিটর, প্রযোজক ও ডিজিটাল টিমের সঙ্গে সমন্বয় করে দ্রুত ও মানসম্মত কভারেজ নিশ্চিত করতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৮ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম: রিপোর্টার (বিনোদন)
বিভাগ: নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্স
বেতন: আলোচনাসাপেক্ষ
কর্মস্থল: ঢাকা
চাকরির দায়িত্বসমূহ:
• নির্ভরযোগ্য উৎস থেকে সঠিক ও নিরপেক্ষভাবে বিনোদন সংবাদ সংগ্রহ, যাচাই ও প্রতিবেদন তৈরি করা
• বিনোদন বিষয়ক অনুষ্ঠান, প্রেস কনফারেন্স, সিনেমা প্রিমিয়ার, মিউজিক লঞ্চ, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেলিব্রিটি সাক্ষাৎকার কাভার করা
• অভিনেতা, পরিচালক, সংগীতশিল্পী, প্রযোজক, ইনফ্লুয়েন্সারসহ বিনোদন জগতের বিভিন্ন পেশাজীবীর সাক্ষাৎকার গ্রহণ করা
• টেলিভিশন সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সংবাদ প্রতিবেদন, ফিচার স্টোরি, বিনোদন প্যাকেজ এবং লাইভ আপডেট তৈরি করা
• চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম, সংগীত, ফ্যাশন, লাইফস্টাইল ও সেলিব্রিটি সংক্রান্ত প্রবণতা পর্যবেক্ষণ করা
• নিউজ এডিটর, প্রযোজক, ক্যামেরাপার্সন, ভিডিও এডিটর এবং ডিজিটাল টিমের সঙ্গে সমন্বয় করে দ্রুত ও আকর্ষণীয় কাভারেজ নিশ্চিত করা
• বিনোদন শিল্প নিয়ে নতুন গল্পের ধারণা, এক্সক্লুসিভ সাক্ষাৎকার এবং বিশেষ প্রতিবেদন তৈরি করা
• সাংবাদিকতার নৈতিকতা, সম্পাদকীয় নির্দেশিকা, কপিরাইট আইন ও প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলা
• শিল্পী, প্রযোজনা সংস্থা, ইভেন্ট ম্যানেজার, পিআর এজেন্সিসহ সংশ্লিষ্টদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তোলা ও বজায় রাখা
• ব্যবস্থাপনা বা নিউজরুম নেতৃত্ব কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা
শিক্ষাগত যোগ্যতা:
• যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
• সাংবাদিকতা, গণমাধ্যম, মিডিয়া স্টাডিজ বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার
অতিরিক্ত যোগ্যতা:
• শক্তিশালী নিউজ সেন্স ও বিনোদন সংবাদ কাভার করার দক্ষতা
• চমৎকার যোগাযোগ, সাক্ষাৎকার গ্রহণ ও গল্প বলার দক্ষতা
• বিনোদন জগৎ (চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, ওটিটি, লাইফস্টাইল) সম্পর্কে ভালো ধারণা
• সঠিক উচ্চারণ ও উপস্থাপনা দক্ষতা
• চাপের মধ্যে কাজ করার ও নির্ধারিত সময়সীমা মেনে কাজ শেষ করার ক্ষমতা
• বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দক্ষতা
• আন্তঃব্যক্তিক যোগাযোগ ও নেটওয়ার্কিং দক্ষতা
• ডিজিটাল মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে ধারণা থাকলে অতিরিক্ত সুবিধা
অভিজ্ঞতা:
টেলিভিশন চ্যানেল, মিডিয়া হাউস বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যূনতম ১–৩ বছরের অভিজ্ঞতা
বেতন ও অন্যান্য সুবিধা:
• প্রতিযোগিতামূলক বেতন
• বছরে দুইটি উৎসব বোনাস
• বার্ষিক বেতন পর্যালোচনা
• মোবাইল বিল
• কোম্পানি নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন তথ্য:
• আবেদন শেষ তারিখ: ৮ জুলাই ২০২৬
• আবেদন লিংক:[https://forms.gle/xgZkoqr1ATZ5kfX66]
/অ